পশ্চিমবঙ্গ সরকার Malda District Police
Close

HARISHCHANDRAPUR PS MOBILE

Harishchandrapur PS Mobile

৩০.০৬.২০২৬ তারিখে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত উদয়পুরের বাসিন্দা রকিবুল ইসলাম,তার বাড়ি থেকে ২৯.০৬.২০২৬ তারিখে মোবাইল ফোন চুরি ও চুরির ঘটনায় একটি লিখিত অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের  করেন।
অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানায় প্রাসঙ্গিক আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।
তদন্ত চলাকালীন পুলিশ নইমুল হক বাড়ি খোরপোড়িয়া, হরিশ্চন্দ্রপুর ,তাকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় তার বাড়ি থেকে ২৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে।
মালদা জেলা পুলিশ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
On 30.06.2026, a complaint was received from Rakibul Islam of Harishchandrapur regarding the theft of his mobile phone from his house by an unknown person on the evening of 29.06.2026.
A case was registered at Harishchandrapur Police Station under the relevant section of law, and an investigation was started.
During the investigation, police arrested Naimul Haque (31) of Khorporia, Harishchandrapur, and recovered 27 mobile phones from his house during police custody.